×

আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৫২ এএম

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

ছবি- সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ডেটা সেন্টার কোম্পানি ‘এয়ারট্রাংক’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় ধনকুবের রবিন খুদা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এয়ারট্রাংক এই বড় বিনিয়োগের কথা জানায়। এই প্রকল্পের আওতায় কোম্পানিটি ভারতজুড়ে প্রায় ৫ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তুলবে।

নরেন্দ্র মোদি বলেন, এই বিনিয়োগ ভারতের এআই ও ক্লাউড কম্পিউটিং খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী করবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হবে মহারাষ্ট্রে। রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, সেখানে প্রায় ২ ট্রিলিয়ন রুপি বিনিয়োগে ৩ গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার হাব নির্মাণ করা হবে। এ জন্য মুম্বাইয়ের উপকণ্ঠে রায়গড়ে জমি কেনার প্রাথমিক চুক্তিও শেষ করেছে প্রতিষ্ঠানটি।

ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং এআই খাতে ভারতের অগ্রযাত্রা একে অনন্য করে তুলেছে, যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এয়ারট্রাংক বর্তমানে অস্ট্রেলিয়া, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের এপ্রিলে তারা ভারতের মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার ‘লুমিনা ক্লাউডইনফ্রা’ অধিগ্রহণ করে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করা রবিন খুদার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন ও কানাডা পেনশন প্ল্যানের নেতৃত্বাধীন একটি জোট ১৬ বিলিয়ন ডলারে কোম্পানিটি কিনে নিলেও রবিন খুদা এখনো এর বড় অংশীদার ও মূল দায়িত্বে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

ঘুষি মেরে লাল কার্ড, বিশ্বকাপে কি খেলতে পারবেন পর্তুগিজ তারকা?

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

বিশ্বকাপের এক সপ্তাহ আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি শিল্পপতি

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App