×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:০২ পিএম

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৬ জুন) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যাল নামের একটি বড় উৎসবের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুলিবিদ্ধ ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে। দুই বন্দুকধারী একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

টলেডো পুলিশ বিভাগ ফেসবুকে জানিয়েছে, বিকেল ৫টা ৩৭ মিনিটের দিকে উৎসবস্থলের কাছে গোলাগুলির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। টলেডোর জননিরাপত্তা পরিচালক জর্জ ক্রাল বলেন, উৎসবে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। এটি শহরের অন্যতম বড় আয়োজন। এমন ঘটনা পুরো উৎসবের সৌন্দর্য নষ্ট করেছে।

পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানান, সন্দেহভাজনদের খুঁজে বের করতে তল্লাশি চলছে। তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছেন। সন্দেহভাজনদের শনাক্ত করতে সাধারণ মানুষকেও তথ্য ও ফুটেজ দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে পুলিশ।

গানের ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, টলেডোর ঘটনা বাদ দিলে চলতি বছরেই যুক্তরাষ্ট্রে ১৭১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী ছাড়া অন্তত চারজন আহত হলে সেটিকে ‘গণ-বন্দুক হামলা’ (মাস শুটিং) হিসেবে বিবেচনা করে এই সংস্থা।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

সাইবার নিরাপত্তা-আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ছে কত?

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

দৌলতপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App