×

আন্তর্জাতিক

বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:০৭ পিএম

বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৫

ছবি- সংগৃহীত

গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিয়ের জন্য খাটিয়ে রাখা একটি তাঁবু লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই হতাহতের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় তাঁবুটি অতিথিতে পরিপূর্ণ ছিল। মুহূর্তের মধ্যে আনন্দ-উৎসব রক্তাক্ত ও শোকাবহ পরিস্থিতিতে রূপ নেয়।

গাজার আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের আল-শিফা এবং স্থানীয় একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার (শার্পনেল) পাশের একটি স্কুলেও আঘাত হেনেছে। ওই স্কুলটিতে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল।

আল জাজিরার প্রতিবেদক বলেন, ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যে আতঙ্ক ও চরম অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন, দিনের আলোয় বিয়ের অনুষ্ঠানে এই ড্রোন হামলা তারই আরেকটি নির্মম উদাহরণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ আমল ২৫১ গুমের বিচার নিয়ে যা জানালেন চিফ প্রসিকিউটর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

সংসদে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

বাগেরহাটে একই পরিবারের তিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ৩জন গ্রেফতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App