×

আন্তর্জাতিক

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় নিহত

ছবি : সংগৃহীত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে শনিবার (১১ জুলাই) এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারক ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে সাগরে উল্টে যায়। দুর্ঘটনার সময় ওই অঞ্চলের সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল এবং সেখানে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল, যা এই নৌকাডুবির প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য দূতাবাস ইতোমধ্যেই হো চি মিন সিটি এবং হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার স্থাপন করেছে।

এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যার মাঝেই এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

বাইক দুর্ঘটনা নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৪

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

পানিসম্পদমন্ত্রী ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি ডিসেম্বরের আগেই, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

দিনক্ষণ চূড়ান্ত মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার ছক ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App