×

আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭

ছবি : সংগৃহীত

রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। নিহতদের সবাই এবং আহতদের মধ্যে ২৫ জন মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি গুদামে হামলার শিকার হন। অপরদিকে, মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টালে অবস্থিত ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে আহত হয়েছেন আরও ২৪ জন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ওয়াইল্ডবেরিজের এসব প্রধান লজিস্টিকস কেন্দ্র রাশিয়ার ড্রোন উৎপাদন এবং নেভিগেশন সরঞ্জামের জন্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিভিন্ন উপাদান সরবরাহে ব্যবহৃত হতো। তিনি আরও জানান, একই রাতে ইউক্রেনীয় বাহিনী আজভ সাগর, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালিয়েছে। অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ওয়াইল্ডবেরিজকে রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞাপন প্রতিষ্ঠান রুস-এর সঙ্গে একীভূত হয়ে গঠিত আরডব্লিউবি গ্রুপের বাজারমূল্য ফোর্বসের ২০২৬ সালের হিসাব অনুযায়ী প্রায় ১২ দশমিক ৬ বিলিয়ন ডলার। হামলার পর ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম ঘটনাটিকে কোম্পানি ও রাশিয়ার জন্য ‘ভয়ংকর এক রাত’ বলে মন্তব্য করেছেন।

তাম্বভ অঞ্চলের গভর্নর ইভজেনি পারভেশভ টেলিগ্রামে জানান, রাতের শিফটে দায়িত্ব পালনরত সাতজন কর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তে পৌঁছানোর পর ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গভর্নরের ভাষ্য অনুযায়ী, তাম্বভে আহত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন গুরুতর আহত। আহতদের বেশিরভাগই গোলা বা বোমার টুকরো (শ্র্যাপনেল) বিদ্ধ হয়ে আহত হয়েছেন।

এদিকে, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজ গুদামে হামলায় আহত কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, রাতের অভিযানে ওই অঞ্চলে মোট ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ভূপাতিত হওয়া একটি ড্রোন রাশিয়ার একটি তেলের ডিপোতে আঘাত হানায় সেখানে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রেসিডেন্ট জেলেনস্কিও ইউক্রেনীয় বাহিনীর ওই তেল স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মীরসরাইয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

৫ বছরের মধ্যে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে

৫ বছরের মধ্যে স্বর্ণের দাম দ্বিগুণ হতে পারে

আগস্টে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

আগস্টে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো

নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App