×

আন্তর্জাতিক

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:২১ এএম

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)।

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

আরো পড়ুন: ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

বিএমকেজি জানায়, শক্তিশালী ও অগভীর এই ভূমিকম্পের পর সুনামি সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এ কারণে পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশের উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে অগভীর গভীরতায় শক্তিশালী কম্পনের কারণে সম্ভাব্য সুনামি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

তবে সমুদ্রপৃষ্ঠের পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিএমকেজি জানায়, বড় ধরনের সুনামির আশঙ্কা আর নেই। এরপর ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।

এখন পর্যন্ত ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরবর্তী কম্পন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

রিজভী আবরারের আত্মদান জাতিকে আগ্রাসনবিরোধী প্রতিরোধে জাগিয়েছে

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

সরকারকে যে তথ্য দিল গোয়েন্দারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন

বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App