×

আন্তর্জাতিক

ওরস উপলক্ষে মেদিনীপুরে দুই বাংলার মিলনমেলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৬ এএম

ওরস উপলক্ষে মেদিনীপুরে দুই বাংলার মিলনমেলা
ওরস উৎসব কে কেন্দ্র করে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে দিন কয়েক আগে থেকেই। উৎসবে যোগ দিতে বাংলাদেশের পুণ্যার্থীরাও গিয়েছে মেদিনীপুরে। শনিবার সকালে বিশেষ ট্রেনে বাংলাদেশ থেকে প্রায় ২ হাজার ২০০ জন পুণ্যার্থী মেদিনীপুরে গিয়েছেন। আজ, রবিবার রাতে ট্রেনটি ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে। বাংলাদেশ থেকে যাওয়া পুণ্যার্থীদের স্বাগত জানাতে এ দিন সকালে মেদিনীপুর স্টেশনে মেদেনীপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষ ক্যাম্প খোলা হয়েছিল। ক্যাম্পে তদারকির দায়িত্বে ছিলেন পৌরসভার কয়েকজন কাউন্সিলর। খোলা হয়েছে মেডিক্যাল ক্যাম্পও। শুধু বাংলাদেশই নয়, পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলা থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ এসেছেন শহরে। মেদিনীপুর শহরের মিয়াবাজারে জোড়া মসজিদে প্রতি বছর ৪ ফাল্গুন দিনটি পালন করা হয়। সুফি সাধকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দিনে জোড়া মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হন। ১১৭তম ওরস উৎসব উপলক্ষে মিয়াবাজারে মেলাও বসেছে। মেলা প্রাঙ্গণে জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই ভিড় করেন। ওরস ঘিরে চিরাচরিত উৎসবের চিত্র দেখা গিয়েছিল শুক্রবারই। শনিবার মেলায় ভিড় উপচে পড়ে। ওরস উপলক্ষে ১৯০২ সাল থেকে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন চলাচর করছে। ওরস যাত্রীদের আসা-যাওয়ার সুবিধার্থে ভারত-বাংলাদেশ দু’দেশের উদ্যোগেই এই ট্রেন চলাচল শুরু হয়। পুণ্যার্থীদের সঙ্গে বিশেষ ট্রেনে করেই মেদিনীপুরে গিয়েছেন সাংসদ কামরুন নাহার চৌধুরী। তিনি জানান, “বাংলাদেশের বহু মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। প্রতি বছরই বিশেষ ট্রেন চলাচল করছে। এ জন্য ভারত সরকারও সব রকম ভাবে সাহায্য-সহযোগিতা করে।” তাঁর কথায়, “ভারত-বাংলাদেশের সম্পর্ক ভাল। আগামী দিনেও এই সম্পর্ক অটুট থাকবে।” ও পার বাংলা থেকে আসা এক পুণ্যার্থীও বলছেন, “এই দিনটিতে মেদিনীপুরে না আসতে পারলে মন খারাপ লাগে।” মেদিনীপুর পৌসভার উপ-পৌরপ্রধান জিতেন্দ্রনাথ দাসের কথায়, ‘‘বাংলাদেশের প্রতি বরাবর এ দেশের আলাদা একটা টান রয়েছে। এই উত্সব যেন তারই যোগসূত্র। যেখানে দুই বাংলার মানুষ একত্র হন। শুভেচ্ছা বিনিময় করেন। উৎসব আসা পুণ্যার্থীদের সুবিধার্থে যথাসাধ্য ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

টয়লেটে যাওয়ার কথা বলে পালালেন ‘পিচ্চি’ রাজা

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সড়কে আবারও শুরু টোকেন চাঁদাবাজি

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয় : ফজলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App