×

জামায়াত

আগামীকাল বরিশালের মেহেন্দিগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

Icon

এম.কে. রানা, বরিশাল থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

আগামীকাল বরিশালের মেহেন্দিগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতার হাট আরসি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভায় ডা. শফিকুর রহমান ছাড়াও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জামায়াত আমিরের আগমন ও জনসভাকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। মাঠ সাজানো, মাইকিং, ব্যানার-ফেস্টুন, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতিতে বিপুলসংখ্যক নেতাকর্মী দিন-রাত কাজ করছেন। আয়োজকরা আশা করছেন, জনসভায় হিজলা-মেহেন্দিগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, ডা. শফিকুর রহমানের এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। জনসভায় তিনি দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “দীর্ঘদিন পর মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।” তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের এটি মেহেন্দিগঞ্জে প্রথম সফর। এর আগে দলের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম এবং মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী একবার করে আরসি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়েছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App