×

জামায়াত

বিরোধীদলীয় নেতা

যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ পিএম

যেখানেই হামলা, সেখানেই প্রতিরোধ

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের কোথাও রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলিফকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে মত প্রকাশ এবং কর্মসূচি পালনের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। তবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের একটি অংশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সিলেট ও হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও কোথাও হামলার ঘটনা ঘটলে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

হবিগঞ্জের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ঘটনায় এনসিপি ইতোমধ্যে মামলা করেছে। এখন সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়, সেটিই দেশবাসী পর্যবেক্ষণ করবে।

এনসিপির নেতাদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়েরের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা বা বাধা দেওয়ার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৩ জেলার নিম্নাঞ্চল

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সিলেটে ট্রিপল মার্ডার পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যা বললেন স্বরাষ্টমন্ত্রী

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App