×

খুলনা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক হাবিব

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুর ইসলাম হাবিব।

শনিবার (৬ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক কাওসার আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিল জেলা প্রশাসন। ওই সময় থেকে জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

গত ৪ জুন স্থানীয় সরকার বিভাগ হাবিবুর ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

দায়িত্ব গ্রহণের পর হাবিবুর ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরাকে নতুনভাবে গড়ে তোলা, সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। তিনি জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করবেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App