×

খুলনা

সীমান্তে আরো ১১ জনকে পুশইনের চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

সীমান্তে আরো ১১ জনকে পুশইনের চেষ্টা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১৪ জুন) ভোর প্রায় ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ৮ পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে পুশইনের বিষয়টি টের পেয়েই দ্রুত অ্যাকশনে যায় বিজিবি। নিয়োজিত টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশকারীদের ভারতের কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে রেখে আসে। এরপর তারা সীমান্তের ওপারে ঠিক কোথায় অবস্থান নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান নিশ্চিত করে বলেন, ‘দর্শনা সীমান্তে ১১ জন পুশইনের চেষ্টা রোধ করা হয়েছে। পুশইনসহ সীমান্তের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।’

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার মোট ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App