×

খুলনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৩১ পিএম

নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ৪

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে অন্য ব্যক্তির হয়ে প্রক্সি দেওয়ার অভিযোগে চার ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ওই চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রের ছবি জালিয়াতি করে তারা মূল চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে, মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

শফিকুর রহমান জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App