×

আইন-বিচার

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে লিগ্যাল নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০১:৪৫ পিএম

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে লিগ্যাল নোটিশ

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের আরজি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে তদন্তের জন্য সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে দুদকের চেয়ারম্যান, তদন্ত কর্মকর্তা, অনুসন্ধান কর্মকর্তা ও সচিবকে বিবাদী করা হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করার জন্য বলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করলে তার প্রতিকার চেয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে মামলা করেন।

আরো পড়ুন : জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App