×

আইন-বিচার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) হাইকোর্ট এ আদেশ দেন।

এর আগে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। বুধবার সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে খালাস দিলেন হাইকোর্ট। 

এ মামলার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আদালত আমাদের শুনেছেন। বলেছেন, আপিলটি আমি লাইন বাই লাইন পড়েছি। এভিডেন্সগুলো দেখেছি। আপনারা যা দিয়েছেন তার আইনগত ভিত্তি রয়েছে। আমি আপিলটি মঞ্জুর করলাম। অর্থাৎ, গ্রহণ করলাম।

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় দেন বিচারিক আদালত। রায়ে খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ১৮ নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ২০১৮ সালের ৩০ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে খালেদা জিয়ার ক্ষেত্রে বিচারিক আদালতের দেয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ৬ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে পেপারবুক তৈরির জন্য অনুমতি চেয়ে খালেদা জিয়া আবেদন করেন।

আরো পড়ুন : চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রা ও বিএনপির ভবিষ্যৎ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App