×

মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল যুদ্ধ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এ ড্রোন হামলা চালানো হয়েছে। এতে টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

বার্তায় বলা হয়েছে, ‘অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরানের চলমান হামলার প্রেক্ষাপটে এই ড্রোন হামলা চালানো হয়েছে।’

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুমোদিত জরুরি ব্যবস্থা কার্যকর করে। ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকা নিরাপদ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে ক্ষয়ক্ষতির মূল্যায়ন, মেরামত ও কার্যক্রম স্বাভাবিক করার কাজ সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে চলছে।’

মুখপাত্র আরো বলেন, ‘দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা সরকারি চ্যানেলের মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

‘তেলের দাম বাড়ানো হয়নি, অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত আলামিনের

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

সরকারি ফি ১১শ, দাবি ৭০ হাজার: অবশেষে ২০ হাজারে রফা দফা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জেলেদের ক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App