×

মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা থাকলেও এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে নিজেদের বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে তেহরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে কাজে লাগানোর ফলে বিষয়টি এখন দুই দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে হরমুজ প্রণালিকে ইরানের ‘ভৌগোলিক পরমাণু বোমা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জ্যেষ্ঠ প্রতিনিধি আলি হাশেম বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যায়নি।

আরও পড়ুন: নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড আর নেই

তার বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সব আলোচনার মূল কেন্দ্রবিন্দুতেই চলে এসেছে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালিটি খুলে দেওয়ার বিষয়টি।

তিনি বলেন, অথচ যুদ্ধ শুরুর একদম প্রাথমিক পর্যায়ে বৈশ্বিক আলোচনার মূল ক্ষেত্র ছিল মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং মধ্যপ্রাচ্যের অঞ্চলজুড়ে থাকা তাদের সশস্ত্র মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলো।

আলি হাশেম আরও উল্লেখ করেন, সাম্প্রতিক এই সংঘাত আগের যে কোনো উত্তেজনাকর পরিস্থিতির তুলনায় একদম ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে। ফলে সংঘাতপূর্ব পরিস্থিতি আর সংঘাত পরবর্তী বিশ্বব্যবস্থা কখনোই আর আগের মতো থাকবে না।

তার মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান এমন একটি অমোঘ ও শক্তিশালী কৌশলগত সুবিধা অর্জন করেছে, যাকে সামরিক বিশ্লেষকরা ইরানের ‘ভৌগোলিক পারমাণবিক বোমা’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

কারণ হিসেবে হরমুজ প্রণালিকে অচল করার ক্ষমতার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। আলি হাশেম বলেন, বিশ্ব জ্বালানি ও পণ্য সরবরাহের এই প্রধান রুটটিকে কৌশলগতভাবে ব্যবহার বা অচল করে দেওয়ার ক্ষমতা ইরানের হাতে এমন এক পর্যায়ে রয়েছে, যা বিশ্বমঞ্চের যে কোনো পরাশক্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বাধ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App