×

ময়মনসিংহ

জামালপুরে ২০ গ্রামে ঈদ উদযাপন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

জামালপুরে ২০ গ্রামে ঈদ উদযাপন

ছবি: সংগৃহীত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন জামালপুরের দুই উপজেলার ২০ গ্রামের মানুষ। 

শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার বিভিন্ন মসজিদ, ঈদগাহ মাঠে ও বাড়ির উঠানে পবিত্র ঈদের নামাজ আদায় করেন ওই ২০ গ্রামের প্রায় দুই হাজার মুসলমান।

জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, সাপধরীর ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া নামাজ আদায় করা হয়। 

এছাড়া সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ২০টি গ্রামের মানুষ নামাজ পড়েন৷  

পৃথিবীর যে কোনো প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায়- এ মতবাদ অনুসরণ করেন এ মুসল্লিরা।

রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের সঙ্গেই তারা রোজা রাখেন, দুই ঈদ করেন।

সরিষাবাড়ি বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদের খতিব আজিম উদ্দিন মাস্টার বলেন, ২০০৪ সাল থেকে ২০ বছর ধরে আমাদের এ মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করা হয়। আগে তিনশ-চারশ মানুষ হতো। এখন বিভিন্ন জায়গায় জামায়াত ভাগ করে দেওয়ায় কিছুটা কম মুসল্লি দেখছি আমরা।




 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন  শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এবার এসএসসিতে ফেল প্রায় ৭ লাখ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App