×

ময়মনসিংহ

শেরপুর সীমান্ত

৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

Icon

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৬ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এ চেষ্টা প্রতিহত করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন ১১৮ নম্বর প্রধান সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থানরত ছয় ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ২২ বিএসএফ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের আওতাধীন চেরাংপাড়া এলাকায় ছয় ব্যক্তিকে ভারতের মেঘালয় রাজ্য থেকে এনে মানবপাচারকারী চক্রের সহায়তায় বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে রাখা হয়। পরে কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক ব্যবস্থা নিলে ওই প্রচেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ঘটনার পর সীমান্তের সব বিওপিতে জনবল বৃদ্ধি করা হয়েছে। সম্ভাব্য পুশইনপ্রবণ এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি মাইকিং করে স্থানীয়দের সচেতন করা হচ্ছে এবং সীমান্তবর্তী গ্রামগুলোতে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।

এ ছাড়া তথ্যদাতাদের মাধ্যমে বাংলাদেশি দালাল ও মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ৩৯ বিজিবির সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যার রায় ঘিরে কড়া নিরাপত্তা আদালতপাড়ায়

রামিসা হত্যার রায় ঘিরে কড়া নিরাপত্তা আদালতপাড়ায়

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

রাশেদ খাঁন ‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে এনসিপিকে দাঁড় করানো হচ্ছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App