×

জাতীয়

নিজেই মাথায় করে মাইজভান্ডারের গিলাফ নিলেন দোরাইস্বামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

নিজেই মাথায় করে মাইজভান্ডারের গিলাফ নিলেন দোরাইস্বামী

শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মাজারের গিলাফ নিজেই মাথায় করে নিয়ে যান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ছবি: ভোরের কাগজ

নিজেই মাথায় করে মাইজভান্ডারের গিলাফ নিলেন দোরাইস্বামী
নিজেই মাথায় করে মাইজভান্ডারের গিলাফ নিলেন দোরাইস্বামী

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারত সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারির ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে ভারতীয় হাইকমিশনার এ মন্তব্য করেন। এর আগে বিক্রম কুমার দোরাইস্বামী নিজে মাথায় করেই মাজারের গিলাফ নিয়ে মাইজভান্ডারে প্রবেশ করেন। এ সময় মাজারের খাদেমগণ তাকে স্বাগত জানান।

ভারত সরকারের পক্ষ থকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর রওজা শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। সেখানে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছু নেই। তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনীতির পরিসর আরও ব্যাপক উন্নতি হবে।

 

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির আমন্ত্রণে ভারত সরকারের পক্ষ থেকে শফিউল বশর মাইজভান্ডারির রওজা শরীফে গিলাফ চড়ান ভারতীয় হাই কমিশনার। এর আগে তিনি সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, তরিকত ফেডারেশনের সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী, তৈয়বুল বশর মাইজভান্ডারীসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শিয়াল-কুকুরের মতো মরতে চাই না, আমাদের জানাজা হোক’

‘শিয়াল-কুকুরের মতো মরতে চাই না, আমাদের জানাজা হোক’

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

বাংলাদেশিসহ আটকে পড়া প্রবাসীদের জন্য আমিরাতের সুখবর

বাংলাদেশিসহ আটকে পড়া প্রবাসীদের জন্য আমিরাতের সুখবর

ডিম-মুরগিতে স্বস্তি, চালে বাড়তির চাপ

ডিম-মুরগিতে স্বস্তি, চালে বাড়তির চাপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App