×

জাতীয়

দুই কিশোরীকে ধর্ষণে তিনজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম

দুই কিশোরীকে ধর্ষণে তিনজনের যাবজ্জীবন

বৃহস্পতিবার দুপুরে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আদালত। ছবি: ভোরের কাগজ

দুই কিশোরীকে ধর্ষণে তিনজনের যাবজ্জীবন

বৃহস্পতিবার দুপুরে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালত প্রাঙ্গণ থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে কারাগারে নেয়া হয়। ছবি: ভোরের কাগজ

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে গণধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন, সোহেল বেপারী (৩৮), রানা বেপারী (৩২) ও আক্তার আলী (৩৮)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেকের ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস কারাভোগ করতে হবে।এছাড়া আরেক আসামি সজলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

[caption id="attachment_370137" align="aligncenter" width="700"] বৃহস্পতিবার দুপুরে দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালত প্রাঙ্গণ থেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে কারাগারে নেয়া হয়। ছবি: ভোরের কাগজ[/caption]

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় ‘নক’ করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে বাসার দরজা লাগিয়ে গণধর্ষণ করেন।

ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময় ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

এলপি গ্যাসের অনিয়ম ঠেকাতে ডিসিদের কঠোর নির্দেশ

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

হেনস্তার ঘটনার পর এখন কেমন আছেন ড. ইউনূস, জানালেন সফরসঙ্গী

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App