×

জাতীয়

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৪:১৮ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি কারাগারে

চার কোটি টাকা আত্মসাতের মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, মামুন-উর-রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

এরআগে এদিন আসামি মামুন-উর-রশিদ আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্প করে জামিন আবেদন করেন। তারপক্ষে আইনজীবী শাহিনুর ইসলাম জামিন শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহাম্মদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছর ৪ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা করেন। মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তাসহ ৮ জনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে কথিত ক্ষুদ্রঋণ বিতরণকারী (এনজিও) প্রতিষ্ঠানের অনুকূলে এসওডি ঋণের নামে ৪ কোটি টাকা প্রদান ও পরে কোনো ক্ষুদ্রঋণ বিতরণ না করে ঋণের অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেন।

অপর আসামিরা হলেন- সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মিসেস জেসমিন রশিদ, সভাপতি মিসেস হাসনা হেনা, সাধারণ সম্পাদক মিসেস নাছরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রগতি সরণী শাখার সাবেক ম্যানেজার বর্তমানে প্রিমিয়ার ব্যাংক লি. নিকুঞ্জ শাখার ভিপি ও ম্যানেজার শোয়াইব মাহমুদ তুহিন, স্ট্যান্ডার্ড ব্যাংক লি. প্রগতি সরণী শাখা এক্সিকিউটিভ অফিসার, বর্তমানে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, স্ট্যান্ডার্ড ব্যাংক লি., গুলশান-১ শাখার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এডিশনাল এমডি মো. তারিকুল আজম, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ‌্যান্ড হেড অব এআরসিডি মো. আমিনুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

হত্যাচেষ্টা মামলা: বহিষ্কৃত জামায়াত নেতা সাইদুল কারাগারে

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

ডিবির হাতে ইয়াবাসহ মা ও মেয়ে গ্রেপ্তার

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সরু গলি-পানি স্বল্পতা, বেগ পেতে হচ্ছে চকবাজারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

দুর্গাপূজা উপলক্ষে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App