×

জাতীয়

বিআরটি প্রকল্পের ২ লেন চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১২:৪২ পিএম

বিআরটি প্রকল্পের ২ লেন চালু

রবিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস অংশের ঢাকামুখী দুইটি লেন উন্মুক্ত করেন। ছবি : সংগৃহীত

ব্যাপক আলোচনা সমালোচনার পর উত্তরা-গাজীপুর বাস র‍্যাপি ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সারে চার কিলোমিটার আজ খুলে দেয়া হয়েছে। এর ফলে এখন থেকে উত্তরার হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর স্টেশন রোড পর্যন্ত প্রকল্পের ফ্লাইওভারের দুটি লেনে যানবাহন চলাচল করতে পারবে।

রবিবার (৬ নভেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের এই অংশের ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন।

যুব ও ক্রিড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধনকালে বলেন, প্রকল্পের দুটি লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী যানবাহনের চাপ অনেক কমবে। যাত্রীদের ভোগান্তি ও কমবে। প্রকল্পের বাকি কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী বছরের জুনের মাঝামাঝি সময় বাস র‌্যাপিট ট্রানজিট বা বিআরটি প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কটি পুরোপুর চলাচলের উপযোগী হবে।

জানা গেছে, এখন পর্যন্ত প্রকল্পের ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পে ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের মধ্যে উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন এবং বাকি ১৬ কিলোমিটার থাকবে সমতলে। এই প্রকল্পের জন্য নির্মাণ করা হচ্ছে ছয়টি ফ্লাইওভার। এর মধ্যে টঙ্গী থেকে হাউসবিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের দুটি লেন রোববার যানবাহন চলাচলের জন্য খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে দুই কিলোমিটারের বেশি সড়কে ঢাকামুখী যানবাহন অনেকটা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

তথ্যমন্ত্রী জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App