×

জাতীয়

আরও ৬ টাকা বাড়লো আটার দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১০:৪৪ এএম

আরও ৬ টাকা বাড়লো আটার দাম

ফাইল ছবি

বাজারে আটার দাম আরেক দফা বৃদ্ধি পেল। কেজিপ্রতি ৬ টাকা দাম বেড়ে কয়েকটি বিপণনকারী কোম্পানি আটার দুই কেজির প্যাকেটের মূল্য নির্ধারণ করেছে ১৪৪ টাকা।

খোলা আটার দাম আগে থেকেই বাড়তি দামে বিক্রি হয়ে আসছিল। মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, এক বছরে প্যাকেটজাত আটার দাম ৬৩ ও খোলা আটার দাম ৮১ শতাংশ বেড়েছে। শুধু আটা নয়, বাড়ছে সয়াবিন তেলের দামও। পাইকারি দোকানে কিছুটা কমেছে ডিমের দাম। ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন (১২টি) ১২৫ থেকে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে বড় বাজারে। যদিও অলিগলির ছোট দোকানে দাম আরও বেশি। অন্য সব পণ্যের বাজার উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে।

দেশে গত ফেব্রুয়ারিতে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আটার দাম লাফিয়ে বেড়ে চলেছে। বাংলাদেশের গমের বড় উৎস ছিল রাশিয়া ও ইউক্রেন। ভারত থেকেও আমদানি বাড়ছিল। যদিও ভারত রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। বিশ্ববাজারে দামও বাড়তি।

দেশে গম আমদানিও কম হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে অক্টোবরের শেষ দিকে আটার মিলগুলো থেকে সরবরাহ কমে যায়। এখন সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে দাম বাড়ছে। গত অক্টোবর মাসেও প্রতি দুই কেজির আটার প্যাকেটের সর্বোচ্চ মূল্য ছিল ১২৬ টাকা। এখন সেটা সর্বোচ্চ ১৪৪ টাকা।

দেশের ছয়-সাতটি কোম্পানি প্যাকেটজাত করে বিভিন্ন ব্র্যান্ড নামে বাজারে আটা বিক্রি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন নভেম্বরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App