×

জাতীয়

২৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৮:১৪ পিএম

২৩ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পলাতক ছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে চাচা মোস্তফা কামালকে কুপিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাসেম (৪০)। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে রাজধানীর আজমপুর থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ফতেনগর গ্রামের শামসুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়।

তিনি জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়। পরে ঢাকার আজমপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাসেমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মেজর আখের মুহম্মদ জয় জানান, জমিসংক্রান্ত বিরোধ ছিল চাচা মোস্তফা কামাল ও ভাতিজা আবুল কাসেমের মধ্যে। এ নিয়ে প্রায়ই হতো বাগবিতণ্ডা। ১৯৯৯ সালের ১১ অক্টোবর বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় আবুল কাসেম ও নুর মোহাম্মদ মিলে কামালকে কুপিয়ে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবুল কাসেম ও নুর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাসেম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভবন থেকে বের করে আনা হলো চুয়েট উপাচার্যকে

‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

ড. ইউনূসকে হেনস্তায় সোহেল তাজের ক্ষোভ ‘শেখ হাসিনার জাদুর ট্যাবলেট খেয়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে’

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

শিক্ষামন্ত্রী ‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App