×

জাতীয়

হজ পালনে ৪ শর্ত দিল সৌদি সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৯ এএম

হজ পালনে ৪ শর্ত দিল সৌদি সরকার

ছবি: সংগৃহীত

এবার পবিত্র হজ পালনে বাংলাদেশকে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শর্তগুলো প্রকাশ করেছে। শর্তগুলো হলো- ১. করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে। ২. যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া। ৩. হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর। ৪. হজযাত্রীর কোনো বড় দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর (২০২৩ সাল) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে ৮ ফেব্রুয়ারি। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি

জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

হাই কোর্ট ‘১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App