×

জাতীয়

সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে আঘাতে জর্জরিত করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ১১:৩২ এএম

https://www.youtube.com/watch?v=J_MOlWRqfJo

সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

নতুন রাষ্ট্রপতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি একজন খাঁটি বাঙালি ও বিচক্ষণ ব্যক্তি। তিনি তার কর্ম দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করবেন।

সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হলে দলের অবস্থান আগের মতোই থাকবে।

এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরও শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নানান সামাজিক সংগঠন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

তথ্যমন্ত্রী জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App