×

জাতীয়

উৎপাদনে করণীয় নির্ধারণে সংসদীয় উপকমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৯:৫৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নবায়ণযোগ্য জ্বালানি হতে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে রূপরেখা প্রণয়নে একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। সংসদ সদস্য মো. আবু জাহিরকে আহ্বায়ক করে গঠিত ওই সাব কমিটিতে মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম ও নার্গিস রহমানকে সদস্য রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সাব কমিটি গঠন করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

কমিটি সূত্র জানিয়েছে, বৈঠকে সরকারি প্রতিষ্ঠানগুলোর উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসব প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরি ভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়। ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় ও জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বৈঠকে।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনে দেশীয় উৎস হতে কয়লা ও গ্যাস সরবরাহের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা হয়। আলোচনাকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির আওতাধীন বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতার অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইভাকুয়েশনের লক্ষ্যে পিজিসিবি হতে গৃহীত বিভিন্ন প্যাকেজের অগ্রগতি ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (রূপকচিত্রে উপস্থাপন) করা হয়। এসময় দেশের বিভিন্ন স্থানে সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App