×

জাতীয়

সোহরাওয়ার্দীতে চলছে ছাত্রলীগের সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০১৮, ০৪:০৬ পিএম

সোহরাওয়ার্দীতে চলছে ছাত্রলীগের সম্মেলন
ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে মিছিলের মোহনায় পরিণত হয়েছে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ছাত্রলীগের কর্মীরা জড়ো হচ্ছে এই উদ্যানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসতে থাকেন। এ সময় তারা ‘শেখ হাসিনা’, ‘ছাত্রলীগের সম্মেলন-সফল হোক’, ‘জয় বাংলা’ ইত্যাদি স্লোগান দেন। সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের সম্মেলনের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালন করবেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App