×

জাতীয়

কোর্টের আদেশ অমান্য করে লালবাগে মার্কেট ভাঙ্গার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

কোর্টের আদেশ অমান্য করে লালবাগে মার্কেট ভাঙ্গার অভিযোগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ছবি: ভোরের কাগজ

রাজধানীর চকবাজার থানার লালবাগ মৌজায় নলগোলা এলাকায় মার্কেটের দোকানদারকে কোনো রকম আইনি নোটিশ না দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বুলডোজার দিয়ে মার্কেটের দোকান ভেঙে ফেলার অভিযোগ করেছে নলগোলা ব্যবসায়ী কল্যাণ সমিতি।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা অভিযোগ করে বলেন, আমরা ৬৫ ব্যক্তি এ ভূমি ভাওয়াল রাজ এস্টেট হতে ২০১৩ সালে লিজ গ্রহণ করি। আমরা ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত অগ্রিম লিজ মানিও পরিশোধ করি। লিজের শর্ত মোতাবেক প্রত্যকেই আলাদা আলাদা দোকান ঘর সেমি পাকা ইটের ঘর তৈরি করে ব্যবসা করে আসছি। গত এপ্রিল মাসে ডিএসসিসির পক্ষে মার্কেট ছেড়ে দেয়ার নির্দেশ দিলে জুন মাসে ভূমি সংস্কার বোর্ড জানিয়ে দেয়, ডিএসসিসি এ ভূমি নেয়ার কোনো আইনগত সুযোগ নেই। এছাড়াও হাইকোর্ট গত ৩০ তারিখে ডিএসসিসির উচ্ছেদ অভিযানের ওপর স্থগিতাদেশও প্রদান করে।

সমিতির নেতারা বলেন, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়া আইন অমান্য করে এ দোকান ঘরগুলো ভেঙে ফেলায় আমরা প্রায় ত্রিশ কোটির টাকার ক্ষতিগ্রস্ত হই। প্রতিটি দোকানেই প্রচুর মালামাল মজুদ ছিলো।

সমিতির নেতারা সাংবাদিকসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের যাবতীয় কাগজপত্র ও কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সিটি করপোরেশন ৪৭ নং নল গোলা ব্যবসায়ী সমিতির মার্কেট দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতারা।

সংবাদ সম্মেলনে নল গোলা ব্যবসায়ী কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো. বাবুল, আনিসুর রহমান, পেয়ার মোহাম্মদ, জাকির হোসেন সাময়নসহ দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App