×

জাতীয়

পুরো দেশবাসী বড় দলগুলোর সমঝোতা চায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৬:১৪ পিএম

পুরো দেশবাসী বড় দলগুলোর সমঝোতা চায়

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

ভোটের পরিবেশ ও বড় দুটি দলের সমঝোতা পুরো দেশের মানুষ চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

বুধবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, শুধু আমরা কেন, পুরো দেশবাসী সমঝোতা চায়। দেশের মানুষ আশঙ্কার মধ্যে থাকতে চায় না। আমরাও আশা করি একটা রাজনৈতিক সমঝোতা হবে। যা দেশ ও জাতির জন্য ভালো হবে।

ইসি আনিছ বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় একটি ভালো পরিস্থিতি হবে। পরিস্থিতি ভালো হোক বা মন্দ আমাদের একার কিছু করার থাকবে না। ভোটার উপস্থিতি ও নিরাপত্তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতা হলে পরিস্থিতি এক রকম হবে, না হলে অন্যরকম হবে।

তিনি বলেন, পরিস্থিতি কখন কী হবে এখন তো বলতে পারছি না। পরিস্থিতি ভালো থাকলেই ভালো। আমরা চাই দেশ ও জাতির কথা চিন্তা করে দলগুলো একটা সমঝোতার প্রক্রিয়ায় যাক। আমরা পেছনের দিকে যেতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই। ভোটের ভালো পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোরও আছে। কারণ, ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App