×

জাতীয়

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১১:১৩ এএম

সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আধা সামরিক বাহিনীর এই সংখ্যক সদস্য মোতায়েন করা হলো। সোমবার (৬ নভেম্বর) সকালে বিজিবি সদরদপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন আছে। এদিকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীতে ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উল্লেখ্য, রবিবার সকাল ছয়টা থেকে বিএনপি ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। মঙ্গলবার সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App