×

জাতীয়

ছাত্ররা ঘরে ফিরলেই পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে : সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০১৮, ০২:১৬ পিএম

ছাত্ররা ঘরে ফিরলেই পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে : সেতুমন্ত্রী
অান্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। অনেকগুলো বাস্তবায়নের পথে। তাই অাবারও তাদের বলবো অনেকে ঘরে ফিরেছে, তোমরাও ঘরে ফিরে যাও। ছাত্ররা ঘরে ফিরলেই পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে- এ কথা বলেছেন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে অাইন পাস হচ্ছে। অাগামী সোমবার মন্ত্রিসভায় এবং পরবর্তী সংসদ বসলে এ অাইন পাস করা হবে। শনিবার ধানমন্ডি অাওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অায়োজিত সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি। নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাড়িতে গেছেন এবং অার্থিকভাবে সহযোগিতা করেছেন। এরপর অার কী বলার থাকে? তিনি বলেন, কোমলমতি ছাত্রদের অান্দোলনে যখন অনুপ্রবেশকারী ঢোকে ও সহিংস ঘটনা ঘটায় তখন ছাত্রদের সেটা দেখতে হবে এবং একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে সরকার ব্যবস্থা নেবে। অপর এক প্রশ্নের জবাবে কাদের কলেন, বিএনপি নামক একটি নালিশ পার্টি অাছে। এরা জনগণ থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফখরুলসহ প্রথম সারির নেতারা পদত্যাগ করলে দেশের মানুষ মুক্তি পায়, বিএনপির নেতারাও মুক্তি পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

এনভিডিয়ার সিইওকে নিজের কোম্পানিতে চাকরি দিতে চান মাস্ক

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

পেঁয়াজ এখন কৃষকের গলার কাঁটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App