×

জাতীয়

নতুন সূচিতে ৬৭ ট্রেনের যাত্রা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:৪৪ পিএম

নতুন সূচিতে ৬৭ ট্রেনের যাত্রা শুরু

ফাইল ছবি

যাত্রীদের সুবিধা ও সিডিউল বিপর্যয় এড়াতে নতুন সূচিতে দেশের ৬৭ টি আন্ত নগর ট্রেন চলাচল শুরু হলো। শুক্রবার (১০ জানুয়ারী) থেকে নতুন সময় ধরে পূর্বাঞ্চল ২৮টি ও পশ্চিমাঞ্চলের ৩৯টি মোট ৬৭টি ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন সময় ধরে আজ সকাল থেকে কমলাপুর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে।

এবিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান বলেন, আজ থেকে ট্রেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। মূলত সিডিউল যাতে ঠিক লাখা যায় এবং যাত্রীদের সুবিধার কথা চিন্তা ভাবনা করেই এ নতুন সিডিউল কার্যকর হয়েছে। তবে কুয়াশার কারণে ট্রেনগুলো নির্ধারিত গতিতে চলতে পারছে না। এ কারণে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেন বিলম্বে ঢাকা পৌঁছাতে পারে। কুয়াশা কেটে গেলে কাল বা পরশু থেকে নতুন সময় ধরে সব ট্রেন ছাড়া যাবে। কেবল তো শুরু হল, সবকিছু ঠিকঠাক হতে দুই-একদিন সময় লাগবে।

রেল কর্মকর্তারা বলছেন, সব ট্রেন রাত ১২টার মধ্যেই যেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যেতে পারে সেটা মাথায় রেখেই নতুন সূচি তৈরি করা হয়েছে। ট্রেনের শিডিউল জটিলতা কমাতে এবং যাত্রীসেবার মান বাড়াতে সময়সূচিতে এই পরিবর্তন। পূর্বাঞ্চলের ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টি এবং পশ্চিমাঞ্চলের ৫৬টির মধ্যে ৩৯টি ট্রেন চলাচলসূচিতে পাঁচ মিনিট থেকে এক ঘণ্টা বা তারও বেশি সময় আগানো বা পেছানো হয়েছে। এসব ট্রেনের যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি বেশ কেছু ট্রেনের গন্তব্যে পৌঁছানোর সময়ও বাড়ানো হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চল রেলওয়ের ১৬টি ট্রেনের বিরতির দিনও বদলে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

সিংগাইরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯ জন গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহীর মোহনপুরে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App