×

জাতীয়

মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বুধবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৮, ১২:২১ পিএম

মৌলভীবাজারে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় বুধবার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। প্রসিকিউটর আবুল কালাম ও রেজিয়া সুলতানা চমন। আসামিদের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম। এর আগে গত ২০ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত। গত বছরের ৮ ডিসেম্বর মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত পাঁচজন হলেন- শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। ২০১৬ সালের ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা। গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

তথ্যমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য

কৃষিমন্ত্রী আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রফতানি পণ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App