×

জাতীয়

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশার চালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:০১ পিএম

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশার চালক নিহত

রাজধানীর হাতিরঝিলে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক নিহত হয়েছেন। তার নাম আশরাফ হোসাইন (৪২)।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে সাড়ে পাঁচটায় তাকে মৃত্যু ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুজাহিদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে ওই অটোরিকশা চালক হাতিরঝিল মাই টিভি ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে দুজন যাত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন চালক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গেছে তার নাম আশরাফ হোসাইন, বাবার নাম তোফাজ্জল হোসাইন। আর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App