×

জাতীয়

টিকেট কালোবাজারি বন্ধে কঠোর হুঁশিয়ারি রেলমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম

টিকেট কালোবাজারি বন্ধে কঠোর হুঁশিয়ারি রেলমন্ত্রীর

রেলের কিছু টিকেট কালোবাজারি হয় তা স্বীকার করে রেলমন্ত্রী জিল্লুল হাকিম কালোবাজারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। যে কোনো উপায়ে কালোবাজারি বন্ধ করা হবে বলেও জানান তিনি।

এছাড়া রেলওয়ে কারখানায় উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা এবং কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। 

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুর, লালমনিরহাটে কোচ এবং ওয়াগন মেরামত কারখানা, কলোকা, দিনাজপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময়কালে এসব কথা বলেন রেলমন্ত্রী।

তিনি বলেন , প্রধানমন্ত্রী চান জনবান্ধব এই পরিবহনের যথাযথ উন্নয়ন হোক এবং জনগণ স্বল্প খরচে যাতায়াত এবং মালামাল পরিবহনের সুযোগ পাক। আমরা সবাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করে রেলকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। কারখানা পরিদর্শন করে যা দেখা গেল তাতে মনে হয় আমাদের রেলের উন্নয়নের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এই সক্ষমতা কাজে লাগাতে পারলে মেরামতের পরিমাণ বেড়ে যাবে। 

তিনি বলেন, বিএনপি'র আমলে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে আমাদের রেলের দক্ষ জনবলকে ছাঁটাই করা হয় যার কারণে বর্তমানেও দক্ষ জনবল সংকট রয়েছে। আমাদের জনবলের ঘাটতি রয়েছে যার কারণে উৎপাদন কম হয়। আমরা জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছি। জনবল নিয়োগ শেষ হলে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়িয়ে পদায়ন করা হবে, তখন আশা করি এসব কারখানার থেকে উৎপাদন বাড়বে এবং রেলওয়ের আরও উন্নয়ন হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকেট কালোবাজারি বন্ধ করা হবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টিকেট কালোবাজারির দায়ে সংশ্লিষ্ট কিছু লোক ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনা হচ্ছে। টিকেট কালোবাজারিদের কঠোর হস্তে দমন করা হবে। 

ভূমি ব্যবস্থাপনায় যে সব অনিয়ম রয়েছে এগুলি খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

শিক্ষক থেকে এবার জাতির অভিভাবক

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

লন্ডন প্রবাসী থেকে প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App