×

জাতীয়

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৮ মে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৯:৫৮ এএম

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৮ মে

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৮ মে। ছয়টি বোর্ডের মাধ্যমে ৪৪তম বিসিএসের ভাইভা নেয়া হবে। সম্প্রতি ৪৪তম বিসিএসের ভাইভা পরীক্ষার তারিখ ও ভাইভার শিডিউল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রথমে সাধারণ ক্যাডারের প্রার্থীদের ভাইভা নেয়া হবে। ৪৪তম বিসিএস পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। 

পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেয়া হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

কাল থেকেই কাটছে শিল্পের বিদ্যুৎ-গ্যাস সংকট!

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

গরমে বিদ্যুৎ সংকট, বাড়ছে লোডশেডিং

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির ক্ষমতায় কাটছাঁট, আসছে নতুন নিয়ম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App