×

জাতীয়

একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত : স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৭:২৩ পিএম

একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত : স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘ঈদের ছুটিতে রাজধানীর কয়েকটি বড় হাসপাতাল ভিজিট করে একজন ডাক্তার হিসেবে লজ্জা পেয়েছি। একটি হাসপাতালের ইমার্জেন্সিতে গিয়ে বুঝা যায় এই হাসপাতালের ভেতরের অবস্থা কী। একজন ডাক্তার হিসেবে খুব লজ্জিত হই।’ 

এ সময় মন্ত্রী জানান, দেশের যে সমস্ত ক্লিনিকের অনুমোদন নেই বা চিকিৎসাসেবা দেয়ার মতো মানসম্পন্ন নয় সেগুলো বন্ধ করে দেয়া হবে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : ‘ঢামেকে আসা রোগীর সংখ্যা দেখে বিস্মিত জাপানি রাষ্ট্রদূত’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি অ্যানেসথেসিয়া প্রয়োগের কারণে অনেক রোগী মারা গেছেন। বিষয়টি আমরা আমলে নিয়ে কাজ করছি। অ্যানেসথেসিয়া ড্রাগ হ্যালোজিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে, যে ফার্মেসি বা দোকানে বেচাকেনা হবে তাদের শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, স্থানীয় সংসদ সদস্যরা যদি উপজেলা স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নজর দেন তবে স্বাস্থ্যসেবার মান উন্নত হতে বাধ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা সেই আলোকেই কাজ করে যাচ্ছি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনারাগাঁ উপজেলা হাসপাতালে মুজিব কর্নার উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার, সিভিল সার্জন মুশিয়ার রহমান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং সোনারগাঁ উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ আ.লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App