×

জাতীয়

এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আল্টিমেটাম দিলো ছাত্র-জনতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:৩০ পিএম

এবার নির্বাচন কমিশনারদের পদত্যাগের আল্টিমেটাম দিলো ছাত্র-জনতা

ছবি: ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করার পর সরকারি সব দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ উপমন্ত্রীরা আত্মগোপনে চলে গেছেন। সেই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বদলি করা হচ্ছে। এবার প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি উঠেছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) ইসি ভবনে দেখা যায়, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। এজন্য ভবনের বাইরের দেয়ালের সামনে ছাত্র-জনতার ব্যানার সাটানো হয়। ব্যানারে লেখা হয় ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হত্যা এবং গণহত্যার দায়ে সব নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় গত মঙ্গলবার ও বুধবার অফিসে না আসলেও বৃহষ্পতিবার কয়েক ঘণ্টার জন্য অফিসে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে অন্য চার নির্বাচন কমিশনারের তিন কমিশনার গতকাল (বুধবার) অফিস করেননি। 

আরো পড়ুন: শেখ হাসিনা দেশে ফিরবেন, বললেন জয়

সিইসি এদিন দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন। আর চলে যান ৩টার দিকে। এছাড়া নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান পুরো সময় অফিস করেন। তবে নির্বাচন কমিশনার মো. আলমগীর, রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান অফিস করেননি।

গতকাল (বুধবার) নিরাপত্তাহীনতায় সিইসি ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান অফিসে আসেননি। তবে ওইদিন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, মো. আলমগীর ও রাশেদা সুলতানা অফিস করেন। এসেছিলেন ইসি সচিব শফিউল আজিম ও অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরাও।

সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থাপনা, থানায় হামলার আতঙ্ক এখনো মানুষের মধ্যে বিরাজ করছে। পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে ছাত্রদের। আনসার ও বিজিবি পাহারায় আছে নির্বাচন ভবন, তার মধ্যে ইসির দেয়ালে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। যাতে ইসির অনেকেই বিব্রত, ভীত সন্ত্রস্ত। এদিকে পুলিশ কাজে যোগ না দেয়ায় বাসা থেকে নির্বাচন ভবনে যাবার জন্য সিইসিসহ অন্য কমিশনার ও কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ইসি সূত্রে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App