×

জাতীয়

অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:৫৭ পিএম

অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের আরো চার উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেয়াসহ ৮ উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সদ্য শপথ নেয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। স্বরাষ্ট্রের পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। এম সাখাওয়াত হোসেনকে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।

নতুন শপথ নেয়া ওয়াহিদ উদ্দিন মাহমুদকে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের। আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া সালেহ উদ্দিন আহমেদকে দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে রিজওয়ানা হাসানকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বভার দেয়া হয়েছে নাহিদ ইসলামকে।

আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকী আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App