×

জাতীয়

‘দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট হবে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম

‘দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট হবে’

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব নেয়ার এক সপ্তাজের মধ্যে যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন তিনি।  

খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি ঘটানো ও বিকল্প আয়ের উৎস তৈরির জন্যই স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করতে চান তিনি। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। কোনো একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করতে চাই না। দ্রুততম সময়ের মধ্যে আপনারা সংবাদ পাবেন। এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ অন্যান্য ফেডারেশনের দুর্নীতি-অনিয়মের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে। স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো বলেন, দেশের চলমান সঙ্কট কাটিয়ে ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং কার্যক্রম চলমান রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

ভারতে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৪

অবস্থান বদলাচ্ছে জামায়াত

অবস্থান বদলাচ্ছে জামায়াত

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App