×

জাতীয়

শহীদদের স্মরণসভা স্থগিত, যা জানালেন উপদেষ্টা নাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

শহীদদের স্মরণসভা স্থগিত, যা জানালেন উপদেষ্টা নাহিদ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় আগামী ১৪ সেপ্টেম্বর স্মরণসভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, নিহতদের তালিকাটি চলমান থাকায় পূর্বনির্ধারিত স্মরণসভাটি ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। এখন পর্যন্ত ৭২৮ জন শহীদকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আহত হয়েছে ২০ হাজার ২৬৩ জন। চূড়ান্ত তালিকা আসার পর স্মরণসভা তারিখ ঠিক হবে।

ডক্টর মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ৭ সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

এর আগে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামী ১৪ সেপ্টেম্বর হবে বলে জানিয়েছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।

চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় দেশি-বিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, স্মরণসভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।

আরো পড়ুন : সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App