×

জাতীয়

এবার রেললাইন অবরোধ অটোচালকদের, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

এবার রেললাইন অবরোধ অটোচালকদের, ঢাকার সঙ্গে যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত চালকরা। সর্বশেষ খবর অনুযায়ী, মহাখালী থেকে সাতরাস্তাগামী রাস্তার মহাখালী মোড়, মালিবাগ রেল ক্রসিং অবরোধ করে রেখেছেন তারা।

এ অবস্থায় মহাখালী ও আশপাশ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে অফিসগামী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন তারা।

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেনের দাবি, যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। 

তিনি বলেন, অটোরিকশাচালকরা রেললাইনে অবরোধ করে আন্দোলন করছেন। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে। সকাল ১০টার পর কোনো ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসছেও না। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। আমাদের একাধিক টিম ঘটনাস্থলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বনানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, সকাল থেকে ব্যাটারিচালিত রিকশাচালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন। এ ছাড়া মহাখালী রেললাইনও নিজেদের দখলে নিয়েছেন তারা। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App