×

জাতীয়

দুদকের মামলায় খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম

দুদকের মামলায় খালাস পেলেন জয়নুল আবদিন ফারুক

জয়নুল আবদিন ফারুক

সম্পদ বিবরণী দাখিল না করার দুদকের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় বিশেষ জজ এস এম জিয়াউর রহমান তাকে মামলার দায় থেকে খালাস দেন। মামলার রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। সেজন্য এ মামলা থেকে তাকে খালাস দেয়া হলো।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য থাকাকালীন ১৯৯৯ সালের ৯ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত দুদকের পক্ষ থেকে তার পরিবারসহ সবার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়া হয়।

৪৫ দিন সময় পেয়েও এর মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। তার নিজের, স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও তা অর্জনের বিবরণ দাখিল না করায় ২০০০ সালের ১৯ জানুয়ারী ২০০০ সালে দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আমিনুল ইসলাম তার নামে একটি মামলা করেন।

২০০১ সালের ১৭ জুন ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ইমদাদুল হক। ২০০৬ সালের ২৩ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। পরে এ মামলা বাতিল চেয়ে ফারুক হাইকোর্টে রিভিশন আবেদন করলে আদালত ২০১০ সালের ১ জুন রুল জারি করেন। পাশাপাশি মামলার ওপর স্থগিতাদেশ দেন। 

২০২৩ সালের ২ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা মামলা চলবে মর্মে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশও দেন আদালত। মামলা চলাকালে আদালতে তিনজন সাক্ষ্য দেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেটেও নতুন ভাবনা, আলোচনায় ২০ গ্রেড

পে-স্কেলের গেজেটেও নতুন ভাবনা, আলোচনায় ২০ গ্রেড

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

নতুন রাষ্ট্রপতি রোববার উঠবেন বঙ্গভবনে

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

পূর্ণমন্ত্রী হয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রশিদুজ্জামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App