×

জাতীয়

৪৩তম বিসিএস

নতুন প্রজ্ঞাপন প্রকাশের দাবি বাদ পড়া চাকরিপ্রার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

নতুন প্রজ্ঞাপন প্রকাশের দাবি বাদ পড়া চাকরিপ্রার্থীদের

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা তাদের নাম অন্তর্ভুক্তি করে ৫ জানুয়ারির মধ্যে নতুন করে প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়েছেন। 

(বৃহস্পতিবার) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডারের প্রথম দফায় গেজেটভুক্ত এবং দ্বিতীয় দফায় গেজেটবঞ্চিত ক্যাডার মাসুমা আক্তার। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৪ বছরের অক্লান্ত পরিশ্রম ও অপেক্ষার শেষে ৪৩তম বিসিএস পরীক্ষার প্রতিটি ধাপ সততা ও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক ২ হাজার ১৬৩ জন ২৬টি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হই। সুপারিশ প্রাপ্তদের কয়েকদফায় তদন্ত সাপেক্ষে সুদীর্ঘ ১০ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ২০২৪ সালের ১৫ অক্টোবর আমাদের অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়। উক্ত গেজেটে যোগদানের তারিখ ১৭ নভেম্বর, ২০২৪ নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ২৮ অক্টোবর, ২০২৪ আমাদের যোগদান পিছিয়ে ১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

অনেকেইে আগের কর্মস্থল ছেড়েছেন এবং অনেকে চাকরির সুযোগ পেয়েও যোগ দেননি উল্লেখ করে তারা বলেন, আমরা ১ জানুয়ারি, ২০২৫ যোগদানের নির্দেশনা মোতাবেক উদ্দীপনা ও আনন্দের সঙ্গে যোগদানের সব প্রস্তুতি গ্রহণ করি এবং আমাদের বহু সহকর্মী পূর্ববর্তী চাকরি থেকে অব্যাহতি নেন। এমনকি সুপারিশপ্রাপ্তির পরবর্তী সময়ে আমাদের অনেকেই সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাধিক চাকরির সুযোগ লাভ করলেও যোগ দেননি। এ ছাড়াও ২২ ডিসেম্বর, ২০২৪ থেকে শুরু হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাতেও অনেকেই অংশ নেননি। 

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রথম গেজেটে অন্তর্ভুক্ত হলেও ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখে দ্বিতীয় বার প্রকাশিত গেজেটে সর্বমোট ২২২ জন প্রার্থী গেজেট থেকে বঞ্চিত হই। এমতাবস্থায়, অধিকাংশ প্রার্থী চাকরি হারিয়ে বেকার হয়ে যাওয়ায় আমাদের এই ২২২ জন প্রার্থী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত এবং দিশেহারা হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, গেজেটভুক্ত হয়েও দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়া জুলাই স্পিরিটের পরিপন্থি উল্লেখ করে তারা বলেন, জুলাই বিপ্লবের পথ ধরে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য তা পূরণে মেধা ও যোগ্যতা ভিত্তিক সিভিল সার্ভিসের বিকল্প নেই। কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত এবং গেজেটপ্রাপ্ত হওয়ার পরও পুনঃপ্রকাশিত গেজেটে অজ্ঞাত কারণে অন্তর্ভুক্ত না হওয়া জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থি। যা একই সঙ্গে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক।

সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএসের প্রথম দফায় গেজেটপ্রাপ্ত ও দ্বিতীয় দফায় গেজেট বঞ্চিত প্রায় অর্ধশতাধিক চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App