×

জাতীয়

কখন জাতীয় সংসদ নির্বাচন হবে, জানালেন ইসি মাছউদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

কখন জাতীয় সংসদ নির্বাচন হবে, জানালেন ইসি মাছউদ

পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

আরো পড়ুন: বিচারকরা সরকারের কাছে জিম্মি যে কারণে

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আব্দুর রহমানেল মাছউদ আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছেন না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। এ সময় তিনি নির্বাচনের প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়েও কথা বলেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App