×

জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

এজাজের বিদায়, নতুন প্রশাসক সুরাইয়া আখতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

এজাজের বিদায়, নতুন প্রশাসক সুরাইয়া আখতার

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোহাম্মদ এজাজকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ করা প্রশাসক সুরাইয়া আখতার জাহান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি কেবল ‘দায়িত্ব ভাতা’ পাবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।

আরও পড়ুন: ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুন: সন্দেহের তীর যাদের দিকে

রংপুরে চার খুন: সন্দেহের তীর যাদের দিকে

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App