×

জাতীয়

ফ্যানের সঙ্গে ঝুলছে জবি শিক্ষার্থীর লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

ফ্যানের সঙ্গে ঝুলছে জবি শিক্ষার্থীর লাশ

ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ধুমাইটারি গ্রামের শফিকুল ইসলাম প্রামাণিকের ছেলে ইমরান নাবিল প্রামাণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি গেন্ডারিয়া থানার রজনী চৌধুরী রোডের ২৯/গ বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, ‘গেন্ডারিয়ার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থী মরদেহটি পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তিনি আরো জানান, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App