×

জাতীয়

কক্সবাজার-২ আসনের এমপির পদত্যাগ দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

কক্সবাজার-২ আসনের এমপির পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যুর ঘটনায় এমপিকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় তারা।

বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।’

তিনি বলেন, ‘শিশুটি মারা যাওয়ার পরে সংসদ সদস্য ঘাতক গাড়িটি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।’

তিনি আরো বলেন, ‘দেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়ির বহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটি নিছকই দুর্ঘটনা না, বরং হত্যাকাণ্ড। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলবো, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন।’

এদিকে, নিহত শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, ‘একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরও জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

এমপি ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App