×

জাতীয়

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। 

উপস্থিত সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী এই স্টেডিয়াম থেকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যের সার, বীজ, কৃষি ঋণসহ নানান ধরনের সুবিধা পাবেন।

স্টেডিয়ামের চারপাশে  অবৈধ স্থাপনা দখলমুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে মাঠ সংস্কারের কাজ শুরু করা হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সকলের সহযোগিতায় সমাধান করা হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের দ্বারা পরিচালিত প্রশিক্ষণ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সংক্রান্ত কিছু সমস্যা আমার নজরে এসেছে। আগামী ১৮ তারিখ সকল জেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে একটি সভা আয়োজন করা হবে। কারো দায়িত্বে অবহেলা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App